তুমি আমার এমনি একজন
যারে এক জনমে ভালোবেসে
ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা
এক জনমের কাছে আসা
একটু চোখের পলক পড়তে
লাগে যতক্ষণ
ভালোবাসার সাগর তুমি
বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি
হয়রে ছলছল
আমার মিলনে বুঝি গো জীবন
বিরহে মরণ
বিরহে মরণ
প্রাণের প্রদীপ হয়ে তুমি
জ্বলছ নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো
এত বড় ঋণ
আমার ভালোবাসার ফুলে তোমার
ভরাবো চরণ
Discussion
Public comments for Tumi Amar Emni Ekjon are available on the discussion page.
View discussion