আপন মন তোর কে আছে ভাব কৈরা দেখ দেহারর মাঝে
ভাই তো আপনার নয়রে একই রক্তের কায়া
পরের নারী ঘরে আইলে ছাড়াইন ভাইয়ের মায়া।।
স্ত্রী তো আপনা নয়রে পুরুষেরে কাপাই খায়
কটু মুখে কইলে কথা রাঢ়ী হইতে চায়।।
ঘরের পিছে এক ঝাড় বাঁশ সে তো সহোদর
কাটলে হবে ঘরের পালা মইলে সঙ্গে যায়।।
ভাইবে রাধারমণ বলে নদীর কূলে বইয়া
পার হইমু পার হইমু বলে দিন তো যায় মোর গইয়া।
Discussion
Public comments for Apon Mon Tor Ke Ache are available on the discussion page.
View discussion