Back to Library
Philosophical

আর কি এমন জনম Ar Ki Emon Jonom

Lalon Shah

Read Ar Ki Emon Jonom in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

আর কি এমন জনম, বসবো সাধুর মেলে।
হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে।।

মানব দলেতে আসায়
কত দেব-দেবতা বাঞ্ছিত হয়;
হেন জনম দীন দয়াময়
দিছে কোন ফলে।।

কত কত লক্ষ জমি
ভ্রমণ করেছে তুমি;
মানব কুলে মন রে তুমি
এসে কি করিলে।।

ভুল না রে মন রসনা
সুমঝে কর বেচাকেনা;
লালন বলে, কুল পাবা না
এবার ঠকে গেলে।।

Read in Banglish
Ar ki emon jonom, bosbo sadhur mele. Helay helay din boye jay ghire elo kale. Manob dolete asay Koto deb-debota banchito hoy; Heno jonom deen doyamoy Diche kon phole. Koto koto lokkho jomi Bhromon korecho tumi; Manob kule mon re tumi Ese ki korile. Bhul na re mon roshona Sumjhe koro bechakena; Lalon bole, kul paba na Ebar thoke gele.

Related songs

More songs you may enjoy.

Devotional

O Gourer Prem Rakhite Samanne Ki Parbi Tora

ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা

Lalon Shah

"ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা। কুলশীল ইস্তফা দিয়ে হতে হবে জেন্তে মরা৷"

Philosophical

Shuddho Prem Sadhle Jara

শুদ্ধ প্রেম সাধলে যারা

Lalon Shah

"শুদ্ধ প্রেম সাধলে যারা, কাম-রতিকে রাখলে কোথা। বল গো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যথা।।"

Devotional

Je Jon Dekheche Otol Ruper Bihar

যে জন দেখেছে অটল রূপের বিহার

Lalon Fakir

"যে জন দেখেছে অটল রূপের বিহার, মুখে বলুক না বলুক, সে থাকলে ঐ নেহার।"

Philosophical

Je Rupe Sai Ache Manushe

যে রূপে সাঁই আছে মানুষে

Lalon Shah

"যে রূপে সাঁই আছে মানুষে, রসের রসিক না হলে কি পাবে তার দিশে। বেদী ভাই বেদ পড়ে সদায় আসলে গোলমাল বাধায়"

Philosophical

Manush Totto Jar Shotto Hoy Mone

মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে

Lalon Fakir

"মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে৷ মাটির ঢিপি, কাঠের ছবি ভূত ভাবি সব দেবদেবী"

Philosophical

Moner Manush Khelche Dwi-Dole

মনের মানুষ খেলছে দ্বি-দলে

Lalon Fakir

"মনের মানুষ খেলছে দ্বি-দলে, যেমন সৌদামিনী মেঘের কোলে। ও সে রূপ নিরূপণ হবে যখন মানুষ ধরা যাবে তখন"

Discussion

Public comments for Ar Ki Emon Jonom are available on the discussion page.

View discussion