Back to Library
Philosophical

যে রূপে সাঁই আছে মানুষে Je Rupe Sai Ache Manushe

Lalon Shah

Read Je Rupe Sai Ache Manushe in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

যে রূপে সাঁই আছে মানুষে,
রসের রসিক না হলে কি পাবে তার দিশে।

বেদী ভাই বেদ পড়ে সদায়
আসলে গোলমাল বাধায়
রসিক হয়ে ডুবে হৃদয়
রতন পায় সে।

তালার উপরে তালা
তাহার ভিতরে কালা
দেখা দেয় সে দিনের বেলা
রসেতে ভেসে।

লা-মোকামে আছে নূরী
সে কথা অকৈতব ভারি
লালন কয়, সে দ্বারের দ্বারী
আদ্য মাতা সে।

Read in Banglish
Je rupe sai ache manushe, Roser rosik na hole ki pabe tar dishe. Bedi bhai bed pore soday Asle golmal badhay Rosik hoye dube hridoy Roton pay se. Talar upore tala Tahar bhitore kala Dekha dey se diner bela Rosete bhese. La-mokame ache nuri Se kotha okaitob bhari Lalon koy, se dbarer dwari Adyo mata se.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Charti Chondro Bhaber Bhubone

চারটি চন্দ্র ভাবের ভুবনে

Lalon Shah

"চারটি চন্দ্র ভাবের ভুবনে। ও তার দুটি চন্দ্র প্রকাশ্য হয় তাই জানে অনেক জনে।।"

Devotional

O Gourer Prem Rakhite Samanne Ki Parbi Tora

ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা

Lalon Shah

"ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা। কুলশীল ইস্তফা দিয়ে হতে হবে জেন্তে মরা৷"

Philosophical

Shuddho Prem Sadhle Jara

শুদ্ধ প্রেম সাধলে যারা

Lalon Shah

"শুদ্ধ প্রেম সাধলে যারা, কাম-রতিকে রাখলে কোথা। বল গো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যথা।।"

Philosophical

Snan Koro Bhai Dub Dio Na Jomunai Giye

স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে

Lalon Shah

"স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে তবে হয়ত ডুবতে পার, রাজহংসের ভাব ধরিয়ে ॥"

Devotional

Sriruper Sadhan Amar Koi Holo

শ্রীরূপের সাধন আমার কৈ হল

Lalon Shah

"শ্রীরূপের সাধন আমার কৈ হল। শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল।।"

Devotional

Je Jon Dekheche Otol Ruper Bihar

যে জন দেখেছে অটল রূপের বিহার

Lalon Fakir

"যে জন দেখেছে অটল রূপের বিহার, মুখে বলুক না বলুক, সে থাকলে ঐ নেহার।"

Discussion

Public comments for Je Rupe Sai Ache Manushe are available on the discussion page.

View discussion