আসিয়া গৌরাঙ্গের হাটে কুলমান হারাইলাম গো সই
গৌরচান্দের দেখা পাব নি গো সই
সই গো সই তিলেকমাত্ৰ পাইতাম যদি গৌর গুণমণি
এ কেশেতে ছাপাইয়া গো রাখতাম ছাড়িয়া বান্ধতাম বেণী
সই গো সাঁই আমি অতি নিদুখিনী দুঃখে যায় মোর কাল
আহা, ছাড়াইতে না পারি। আমি এই ভবের জঞ্জাল।
সই গো সই ভেবে রাধারমণ বলে, এই কর এই কর
আহা মনুষ্য জন্ম দুর্লভ জনম না হইব আর।
Discussion
Public comments for Asiya Gouranger Hate Kulman Harailam Go Soi are available on the discussion page.
View discussion