অউত যারায় গিয়া–বন্ধুরে, আমার পরানে বধিয়া।
আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে।।
আর চূড়া–ধড়া মোহন বাঁশিরে, বাঁশি যাও নিকুঞ্জে থইয়া।
ওরে, অবশ্য আসিবায় তুমি–ওই বাঁশি লাগিয়া রে।।
আর ভাইবে রাধারমণ বলে রে–বন্ধু শুনো মন দিয়া।
ওরে, নারী যদি হইতায় তুমি–জানতায় প্ৰেমজ্বালা রে।।
Discussion
Public comments for Aut Jaray Giya are available on the discussion page.
View discussion