Back to Library
Philosophical

বাবার বাড়ি এই গেরাম শ্বশুর বাড়ি ওই Babar Bari Ei Geram Shwasur Bari Oi

Nakul Kumar Biswas

Babar Bari Ei Geram Shwasur Bari Oi lyrics by Nakul Kumar Biswas (1993). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বাবার বাড়ি এই গেরাম শ্বশুর বাড়ি ওই
তবে তোমার বাড়ি কইগো নারী
তোমার বাড়ি কই?

শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে
যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে
আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর ছেলের কাছে বই।
তবে তোমার বাড়ি কইগো নারী
তোমার বাড়ি কই?

জনম ভরে ভাত রাঁধিলে পরের হাড়িতে
আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে
যেমন পরের ঘরে বেঁধে বাসা বাস করে চড়ই।
তবে তোমার বাড়ি কইগো নারী
তোমার বাড়ি কই?

নকুল কয় নিজের ঠিকানা খুঁজলে না ভবে
মহাকালের পালকি যেন এসে পড়ে কবে
সেদিন বুঝতে পারবে তুমি-আমি এ দেশের কেউ নই!
তবে দেশের বাড়ি কই আমাদের দেশের বাড়ি কই
আসল বাড়ি কই আমাদের আসল বাড়ি কই?

Read in Banglish
Babar bari ei geram shwasur bari oi Tobe tomar bari koigo nari Tomar bari koi? Shishukal ar koishor kate babar ashroye Joubon kate swamir kache shwasuraloye Abar briddho boyoshe ashroy nai ar cheler kache boi. Tobe tomar bari koigo nari Tomar bari koi? Jonom bhore bhat randhile porer harite Apon bhebe bash korile porer barite Jemon porer ghore bnedhe basha bash kore choroi. Tobe tomar bari koigo nari Tomar bari koi? Nakul koy nijer thikana khujle na bhobe Mohakaler palki jeno eshe pore kobe Sedin bujhte parbe tumi-ami e desher keu noi! Tobe desher bari koi amader desher bari koi Ashol bari koi amader ashol bari koi?

Related songs

More songs you may enjoy.

Socially Conscious

Jethay Gnyaner Dwar Ruddho

যেথায় জ্ঞানের দ্বার রুদ্ধ

Nakul Kumar Biswas

"যেথায় জ্ঞানের দ্বার রুদ্ধ ও যা বিবেক বিরুদ্ধ তা মানতে করলি বাধ্য আমায় মানতে করলি বাধ্য"

Philosophical

Puja Koro Joggo Koro

পূজা করো যজ্ঞ করো

Nakul Kumar Biswas

"পূজা করো যজ্ঞ করো মালা জপো টিকি ধরো একদিন ঘরের খবর লইছোনি ভাগবত পড়ে ভগবানকে পাইছোনি"

Satirical

Ko Bole Kotha Koite

ক- বলে কথা কইতে মনে জাগে ভীতি

Nakul Kumar Biswas

"ক- বলে কথা কইতে মনে জাগে ভীতি খ- বলে খোয়া গেছে লোকের আদর্শ-নীতি গ- বলে গুরু মারা শিষ্য ঘরে-ঘরে ঘ- বলে ঘুঘুর ফাঁদে পড়িয়া মানুষ মরে"

Humorous

Biya Korlam Ken Re Dada

বিয়া করলাম ক্যান রে দাদা বিয়া করলাম ক্যান

Nakul Kumar Biswas

"বিয়া করলাম ক্যান রে দাদা বিয়া করলাম ক্যান হলাম আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া চেয়ারম্যান।"

Satirical

Amar Baba Mara Geche Bujhbo Se To Ami

আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি

Nakul Kumar Biswas

"আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি। আমার বাবা স্বর্গে থাক আর নরকে তলিয়ে থাক তোমার তাতে কী আসে যায় তুমি কেন গলাও নাক"

Satirical

Hindusamaj Poreche Ek Biral Bibhrate

হিন্দুসমাজ পড়েছে এক বিড়াল বিভ্রাটে

Nakul Kumar Biswas

"হিন্দুসমাজ পড়েছে এক বিড়াল বিভ্রাটে তারা দিশেহারা বিভ্রান্ত নানা মুণির নানা পাঠে। নিষাদ-চণ্ডাল-গোন্দ-খোন্দ-হাঁড়ি-সুত-ডোম-তাঁতী অসংখ্য শাখায় বিভক্ত সনাতন হিন্দু জাতি"

Discussion

Public comments for Babar Bari Ei Geram Shwasur Bari Oi are available on the discussion page.

View discussion