বৈশাখী মেঘের কাছে জল চেয়ে Baishakhi Megher Kache Jol Cheye

বৈশাখী মেঘের কাছে জল চেয়ে
তুমি কাঁদবে আমি চাই না
শুধু স্বপ্নকে সত্যি মনে করে
তুমি কাঁদবে আমি চাই না

ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা
সে সাধ তোমার ভেঙে যেতে পারে সহসা
তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না

চাঁদের আশাতে যে দীপ তোমার নেভালে
তার সন্ধান পাবে না স্বপ্ন হারালে
তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না

বাংলিশ/Banglish

Baishakhi megher kache jol cheye Tumi kandbe ami chai na Shudhu swopnoke sotti mone kore Tumi kandbe ami chai na Jhorer akashe purnima chand durasha Se sadh tomar bhenge jete pare sohosa Tai onurodh swopner kotha swopnei bhule jao na Chander ashate je dip tomar nevale Tar sondhan pabe na swopno harale Tai onurodh swopner kotha swopnei bhule jao na

Discussion

Public comments for Baishakhi Megher Kache Jol Cheye are available on the discussion page.

View discussion