Back to Library
Melancholic

কিচ্ছু চাইনি আমি Kichchu Chaini Aami

Anirban Bhattacharya

Kichchu Chaini Aami lyrics by Anirban Bhattacharya (2019). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা,

না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।

সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে।

বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা,
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া।

বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে,
বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে,

আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়াপথ ধরে,
খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া
পৃথিবী যায়নি আজো ভুলে।

না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা,

কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।

নীল প্রাসাদের সিঁড়ি
ঢেকে রাখে ধূসর কুয়াশা,
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা।

দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে,
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে,
চেনা কিশোরীর মত
আমাকে নানান নামে ডাকে।

আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই,
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই,
তোমাকে ভাবে যেন
আজীবন ভালবেসে যাই।

না, না, কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।

Read in Banglish
Kichchu chaini aami Ajibon bhalobasa chara, Amio taderi dole Barbar more jay jara, Na na kichchu chaini aami, Ajibon bhalobasa chara, Amio taderi dole Barbar more jay jara. Somoyer ghosha lege Shilalipi jay khoye khoye, Aami eka bose thaki Premiker opekkha hoye. Batase probad aar Akashe adim dhrubotara, Batase probad aar Akashe adim dhrubotara, Kichchu chaini aami Ajibon bhalobasa chara. Bas-te bas-te bhalo Tomari duhate gechi more, Bas-te bas-te bhalo Tomari duhate gechi more, Abar eshechi phire Nebha nebha chayapoth dhore, Khunjechi tomar mukh Somosto upokotha khule, Rajkumarir maya Prithibi jayni aajo bhule. Na na kichchu chaini aami Ajibon bhalobasa chara, Amio taderi dole Barbar more jay jara, Kichchu chaini aami Ajibon bhalobasa chara, Amio taderi dole Barbar more jay jara. Neel prasader shiri Dheke rakhe dhusor kuyasha, Barbar more giye Amader phire phire asha. Dekhechi tomar bari Nogorer proti banke banke, Dekhechi tomar bari Nogorer proti banke banke, Chena kishorir moto Amake nanan name dake. Amader poth cheye Manushera din gone tai, Amader poth cheye Manushera din gone tai, Tomake bhabe jeno Ajibon bhalobese jai. Na, na, kichchu chaini aami Ajibon bhalobasa chara, Amio taderi dole Barbar more jay jara.

Related songs

More songs you may enjoy.

Reflective

Tomar Aamar Golpo

তোমার আমার গল্প

Anirban Bhattacharya

"তোমার আমার গল্প হত যদি… গল্প হত রাত বিরেতে জেগে, ভোর আকাশে হারিয়ে গেলে তারা- থামিয়ে আদর বাজার যেতাম রেগে…"

Melancholic

Mon Pakhi

মনপাখি

Shreya Ghoshal

"এই ছিল যদি মনে কেনো বলিনি ভেজা চোখ বলে অন্য গল্প গল্পে কি হয় জানতে চাই না"

Melancholic

Monero Toh Mon Bhalo Nei

মনেরও তো মন ভালো নেই

Madhubanti Bagchi

"মনেরও তো মন ভালো নেই মনেরও তো মন ভালো নেই, ভুলে গিয়ে ভালো ছিল নিজেরই সাথে একা একা একা মিলে, একারই পাড়াতে,"

Nostalgic

Niye Jabe Ki

নিয়ে যাবে কি

Xefer

"আকাশ পরে নদীর ধারে, খুজি তাতে আঙ্গিনা স্মৃতি ফিরে এই অন্তরে ভাবি তোকে আনবো না"

Romantic

Priyotama

প্রিয়তমা

Anirban Bhattacharya

"এ নিশীথে অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে ডুবে গেছে আসা যাওয়া।"

Reflective

Nijeder Mawte Nijeder Gaan

নিজেদের মতে নিজেদের গান

Anirban Bhattacharya

"নিজেদের মতে নিজেদের গান কখনো আবেগ কখনো সম্মান পুরনো সে তর্কে নতুন সে গান নিজেদের মতে নিজেদের গান"

Discussion

Public comments for Kichchu Chaini Aami are available on the discussion page.

View discussion