বালুকা বেলায় কুড়াই ঝিনুক
মুকুতা তবু তো মেলে না।
কত তরী এল এই ভাঙা কুলে।
তুমি তো শুধু এলে না।
ঢেউগুলি ঐ করে কানাকানি
মন নিয়ে হল একি জানাজানি
পথ চেয়ে থাকি জলে ভরে আঁখি
ঠিকানা কি বল পেলে না।
খেলাভাঙা এই অকরুণ খেলা
কবে বল শেষ হবে
মোর প্রেম কিগো ঝরা মালা সম
অনাদরে পড়ে রবে।
আমার ফাগুনে নেই রাঙা হাসি
সুর খুঁজে মরে এই ভাঙা বাঁশী
কিছু নাহি বলে গেছ তুমি চলে
বিদায় নিয়েও গেলে না।
Discussion
Public comments for Baluka Belay Kurai Jhinuk are available on the discussion page.
View discussion