বিদায় নিওনা হায়
দীপ নিভে আসে দেখো
প্রহর গুণে।
তবে শেষ কথা যাও শুনে
কোনদিন আর যদি
আমারে না চাও।
নদী চিরদিনই ভাঙে তার কুল জানি।
আলেয়ার ভালবাসা ভুল।
তবু তোমায় তো হাসিমুখে দিয়েছি গো
সবটুকু মোর।
ক্ষতি নেই বিনিময়ে
ব্যথা যদি দাও তবে।
নিয়তি কি এতই পাষাণ
সেতো শুধু কাঁদাতেই জানে
কেমনে বোঝাই তারে
সব দিয়ে ধূপ তবু
হার নাহি মানে।
শেষ যদি হয়ে যায় গান জানি
আঁখিজলে রয় অভিমান
আমারে যে ভুলে যাবে জানি ওগো
তবু একবার
এই শেষ অনুরোধ মালাখানি নাও তবে।
Discussion
Public comments for Biday Niona Hay are available on the discussion page.
View discussion