বাঁশী বুঝি আর নাম জানে না
ডাকে বাঁশী রাধা বলে
লোকলাজ মানে না।
শ্রবণে পশিয়া বাঁশী মরমে যে হানে তীর
ও ধ্বনি ঝড়ের মত ভেঙে দেয় সুখনীড়,
সে যে জ্বালা দিতে ভালবাসে
মালা তাই আনে না।
জানিনা তো কি যে মধু আছে এই নামে গো
এত করে বলি তারে সে তো নাহি থামে গো
শুনিয়া বাঁশীর ধ্বনি হায় গো কেমনে যাই
দেখিলে কহিবে সবে অভাগীর লাজ নাই
সে যে দূর হতে ডাকে শুধু
কাছে তবু টানে না।
Discussion
Public comments for Banshi Bujhi Aar Naam Jane Na are available on the discussion page.
View discussion