যদি নাইই দেবে চাইনা তো মন
গুন গুন গুঞ্জনে মৌমাছি ঐ
বলে ফুল নেওয়ার কথা শোন।
এই যৌবন মৌবন ছায়
বসন্ত আসে না তো হায়
খেলা ভেঙ্গে বেলা চলে যায়—
বুঝিনা তো কে যে পর কে মোর আপন।
একই আকাশ ঐ জানি
কভু কালো হয়
পরাজয়ে জয় তবু মানি
আঁধারের মাঝে আলো রয়।
যেথা আমি গড়ি খেলাঘর
সেতো দেখি ধূ ধূ বালুচর
মোর বুকে ওঠে শুধু ঝড়
এ জীবনে হলনা তো বাসর যাপন।
Discussion
Public comments for Jodi Nai-i Debe Chaina To Mon are available on the discussion page.
View discussion