Back to Library
Melancholic

ভাবছে সে Bhabche Se

Aurthohin

Bhabche Se lyrics by Aurthohin (2000). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Trimatrik
Release

2000

গীতিকার
সুমন
কণ্ঠশিল্পী
সুমন
ধরণ
আধুনিক
Lyrics

রাতটা আজ অন্যরকম, নীরবতার গান
আকাশটা ঘন কালো, জোছনার অভিমান
একটি ছেলে বসে আছে জোছনার অপেক্ষায়
মেঘের মাঝ থেকে উঁকি দেয় চাঁদ, ছেলেটার দুঃখ ভোলায়
কোন এক ছোট্ট শহরে অনেক দূরে
ভাবছে একই কথা একটি মেয়ে একাকী বসে
মনে পড়ে তার পুরোনো কথা – ভালোবাসার
জোছনটা না দেখলে যে তার ঘুম আসে না

ভাবছে সে,
তুমি কী এখন দেখছো এ জোছনা আমার মত
ভাবছে সে,
তুমি কী এখন ভাবছো আমার কথা আগের মত

রাতটা আজ অন্যরকম, এলোমেলো
অশ্রুজলে ভেজা ঝাপসা চোখে চাঁদের আলো
বুকের মাঝে তাদের রয়ে যাওয়া চাপা দুঃখ
স্মৃতির পাতাটায় চোখ বোলায় তারা কি যে কষ্ট

কোন এক জোছনাতে ছিল তাদের ভালোবাসা
সেদিনওত রাতটা ছিল অন্যরকম অনেক আশা
কেন যে সব কিছু ভেঙে গেল অন্যভাবে
তাইতো জোছনাতে স্মৃতিচারন অশ্রুজলে

ভাবছে সে,
তুমি কী এখন দেখছো এ জোছনা আমার মত
ভাবছে সে,
তুমি কী এখন ভাবছো আমার কথা আগের মত

রাতটা আজ অন্যরকম।

Read in Banglish
Rat-ta aaj onnorokom, nirobotar gaan Akash-ta ghono kalo, jochonar obhiman Ekti chele bose ache jochonar opekkhay Megher majh theke unki dey chand, cheletar dukkho bholay Kono ek chotto shohore Onek dure Bhabche eki kotha ekti meye ekaki bose Mone pore tar purono kotha – bhalobashar Jochon-ta na dekhle je tar ghum ashe na Bhabche se, Tumi ki ekhon dekhcho e jochona amar moto Bhabche se, Tumi ki ekhon bhabcho amar kotha ager moto Rat-ta aaj onnorokom, elomelo Oshru-jole bheja jhapsha chokhe chander alo Buker majhe tader roye jawa chapa dukkho Smritir patatay chokh bolay tara ki je koshto Kono ek jochonate chilo tader bhalobasha Sedinot rat-ta chilo onnorokom Onek asha Keno je shob kichu bhenge gelo onnobhabe Taito jochonate smriticharon oshru-jole Bhabche se, Tumi ki ekhon dekhcho e jochona amar moto Bhabche se, Tumi ki ekhon bhabcho amar kotha ager moto Rat-ta aaj onnorokom.

Related songs

More songs you may enjoy.

Reflective

Shomoy

সময়

Aurthohin

"কতনা সময় বয়ে যায় নদীর স্রোতেরই ধারায় হৃদয়ের দুকূল ভেঙে ভাসায়"

Resilient

Chole Gele

চলে গেলে

Aurthohin

"চলে গেলে তুমি মিথ্যে মোহে আমায় একা ফেলে ভেবে ছিলে আমি ধ্বংস হব কষ্ট আর অভিমানে"

Nostalgic

Probash Theke

প্রবাস থেকে

Aurthohin

"একটি ছেলে রাতের ঘুমটা ফেলে করছে স্মৃতি রোমন্থন বুকের মাঝে তার হাহাকার আর চাপা ক্রন্দন"

Melancholic

Shurjo

সূর্য

Aurthohin

"নীল আকাশের নিচে পাখির কলতানে সবুজ ঘাসে হাটছি গীটার নিয়ে মাথার ভেতর নতুন একটা সুর ঘুরতে থাকে হঠাৎ করেই আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে"

Melancholic

Amar Klanti

আমার ক্লান্তি

Aurthohin

"আর পারিনা আর পারিনা আমার ভীষণ ক্লান্ত লাগে আর জমে না আর জমে না রঙ্গীন স্বপ্ন মনের তলে"

Existential

Shosta Shopno

সস্তা স্বপ্ন

Aurthohin

"আমার সস্তা স্বপ্নের এ পিঠ ও পিঠ ভুলে যাওয়ার চেষ্টা করা কষ্টের অতীত মরচে ধরা ভঙ্গুর এই জানালার শিক"

Discussion

Public comments for Bhabche Se are available on the discussion page.

View discussion