আমার সস্তা স্বপ্নের এ পিঠ ও পিঠ
ভুলে যাওয়ার চেষ্টা করা কষ্টের অতীত
মরচে ধরা ভঙ্গুর এই জানালার শিক
তবুও বন্দী আমার বিবেক — রসিক
সবকিছু ভেঙে চুরে বেরিয়ে আশার স্বপ্নটাকে
ভোলা কি ঠিক?
তুমি হয়ত ভাবছ অন্যসব সস্তা গানের মতই
আমার লিরিক
আমার নোংরা পায়ে শ্যাওলা ধরা
শুকনো মাটির উপর পিছলে পড়া
সোনার বাধানো দাতে লজেন্স পোকা
শুন্য বাড়িরি দরজায় আলতো টোকা
নখের ময়লার মত আমার হৃদয়
কেটে ফেল্লেই চলে গেল তবু আবার উদয়
তবুও মনে জাগে উদ্ভট আশা
তবুও মনের কুঠুরিতে আছে ভালবাসা
Discussion
Public comments for Shosta Shopno are available on the discussion page.
View discussion