ভজনের নিগূঢ় কথা যাতে আছে।
ব্রহ্মার বেদ ছাড়া ভেদ বিধান সে যে।।
চারি বেদে দিক নিরূপণ
অষ্ট বেদ বস্তুর কারণ
রসিক হইলে জানে সেজন
আর ঠাঁই মিছে।।
অপরূপ সেই বেদ দেখি
পাঠক তার অষ্ট সখি
ষড়তত্ত্বে অনুরাগী
সে জেনেছে৷।
ভক্তি রাগ ন্যস্ত কর
ভক্তি-পদ শিরে ধর
শক্তি-সার তন্ত্র পড়
ঘোর যায় ঘুচে।।
সাঁইর ভজন-হেতু শূন্য
ঐ বেদ করি গণ্য
লালন কয়, ধন্য ধন্য
সে তাই খোঁজে।।
Discussion
Public comments for Bhajoner Nigurho Kotha Jate Ache are available on the discussion page.
View discussion