ভক্তি সিন্ধু নীরে এবার গৌর বলে সাঁতার দিয়াছি।
এখন আমি কুল পাইলে যে বাচি।
ব্ৰহ্মা বিষ্ণু শিব হলে, আগম নিগম বেদ পুরাণে
মুনি ঋষি মহাজনের তত্ত্বগ্ৰন্থে তারে জানিয়াছি।
সাধু শাস্ত্ৰ গুরুত্বাক্য চিত্তেতে করিয়া ঐক্য
ভক্তি বিনে নাই রে মূল্য গৌর লীলাতে তায় জানিয়াছি।
চৌষষ্ট্যিাঙ্গ ভক্তি রসে যাতে কৃষ্ণ কর ধ্যান
শ্ৰীগুরুর দেশে ভক্তি রসের বীজ বুনিয়াছি।
শ্ৰীচৈতন্য নিত্যানন্দ ভক্তির মূল স্কন্ধ
অদ্বৈত আদি ভক্ত বৃন্দের আসার আশে বইয়ে আছি।
কৃষ্ণ ভক্তি সুনিৰ্মল যেন শুদ্ধ গঙ্গার জল
তাহা ডুবে মরণ ভাল, এবার মনে সাধা করিয়াছি।
প্ৰভু রঘুনাথ রসের গুরু মনবাঞ্ছার কল্পতরু
রাধরমণ বলে দয়াল গুরুর চরণ কমল সার করিয়াছি।
Discussion
Public comments for Bhakti Sindhu Neere are available on the discussion page.
View discussion