প্ৰাণ কি করে গো সই মন চলে না গৃহে।
যাইতে পারি না। আর কুল রাখিতে
আমি যে অবধি গৌর হেরেছি
আমি সেই প্যাঁচে ঠেকেছি বন্ধন ভারী
সই গো ও পাঁচ লাগল আমার গলেতে।।
চল চল সবে মিলে যাই গৌর প্রেমের সাগরে
যাই গো কুল ভেওরা ভাসাইয়া আমরা
কলঙ্কের হার গলায় দিব গো সখী
ছাই দিবো ঐ কুলোতে।।
কুল কলঙ্ক পসার সাজাব
যে দেশে গৌরাঙ্গ গেছে সেই দেশে যাব।।
ভাইবে রাধারমণ বলে সই যাই
যাইগো আমরা ফুল বেচিব নগরে।
Discussion
Public comments for Pran Ki Kore Go Shoi Mon Chole Na Grihe are available on the discussion page.
View discussion