আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে যাও,
বলোনা হীরা মতি কি চাও নিতে
পারোনা তোমার ওই মন কি দিতে,
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে যাও
শুধু একবার ভালোবাসি বলে যাও।
জানিনা কিভাবে কি হয়ে গেলো
তোমাকে হৃদয় খুঁজে পেলো।
যদি বলো আমার আপন হবে
আমি আর কিছুই চাই না তবে,
এ জীবন নেবে যদি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে যাও,
শুধু একবার ভালোবাসি বলে যাও।
চিরদিনই তুমি থাকবে কাছে
এটুকু চাওয়া তোমার কাছে।
তুমি আমি বানাবো আকাশে ঘর
আমি চাইনাতো আর কিছু তারপর,
তুমি হেসে হাত ধরে কথা দাও
শুধু একবার ভালোবাসি বলে যাও,
শুধু একবার ভালোবাসি বলে যাও।
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
আমার এ দুনিয়াটা তুমি নিয়ে নাও
শুধু একবার ভালোবাসি বলে যাও,
শুধু একবার ভালোবাসি বলে যাও।
Discussion
Public comments for Bhalobashi Bole Jao are available on the discussion page.
View discussion