রূপ সাগরে নিত্য-কমল ফুটিয়াছে নির্মল কায়
হায়রে মন মানুষ ধরা দায়।।
দলে উৎপত্তি মৃণাল, রূপে রসে ডগমগি অমৃত রসাল।
উলটা দলে বালামখানা, রসিকজন জানে তায়
চন্দ্র সূর্যের গতি না চলে, giri গুহার অন্তরালে
নিবৃত্তি স্থলে।
প্ৰেম বাতাসে উতলা, চটকে দামিনী প্ৰায়
প্ৰভু রঘু বলে পথ-নিশানা, ভুবছে যদি ডুবে থাক
আখি তুইল না।
তার সাক্ষী আছে পঞ্চানন, শ্ৰী রাধারমণে গায়।
Discussion
Public comments for Rup Sagore Nityo-Komol Phutiache are available on the discussion page.
View discussion