ভবে কে তাহারে চিনতে পারে।
এসে মদিনায় তরিক যে জানালো এ সংসারে।
সবে বলে নবী নবী
নবী কি নিরঞ্জন ভাবি
দিল ঢুঁড়িলে জানতে পাবি
আহমদ নাম হল কারে।
তার মর্ম সে যদি না কয়
কার সাধ্য কে জানিতে পায়
তাইতে আমার দীন দয়াময়
মানুষ রূপে ঘুরে ফেরে।
নফি এজবাত যে বোঝে না
মিছে রে তার পড়াশুনা।
লালন কয়, ভেদ উপাসনা
না জেনে চটকে মরে।।
Discussion
Public comments for Bhobe Ke Tahare Chinte Pare are available on the discussion page.
View discussion