সে প্রেম সামান্যে কি জানা যায়
যে প্রেম সেধে গৌর হলেন
বাঁকা শ্যামরায়।।
দেবের দেব পঞ্চানন
সেধে দেয় প্রেম সেই একজন
বুকে নিয়ে শক্তির আসন
সে না মহাশয়।।
প্রেমী এক চণ্ডীদাসে
বিকালো রজকিনীর পাশে
মরে আবার জীবন আশে
জীবন দান পায়।।
মরে যেবা ডুবতে পারে
প্রেম ভয় জানায় তারে
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই।।
Discussion
Public comments for Se Prem Samanye Ki Jana Jay are available on the discussion page.
View discussion