Back to Library
Devotional

ভজ মুরশিদের কদম এই বেলা Bhojo Murshider Kodom Ei Bela

Lalon Shah

Read Bhojo Murshider Kodom Ei Bela in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

ভজ মুরশিদের কদম এই বেলা।
যার পিয়ালা হৃদ-কমলে
ক্রমে হবে উজালা।।

নবীজীর খান্দানেতে
পিয়ালা চার মতে
চিনে লও দিন থাকিতে
ওরে আমার মন-ভোলা।।

কোথায় সেই হায়াত-নদী
জোয়ার বয় নিরবধি
সে ধারা ধরবি যদি
দেখবি অটলের খেলা।।

ওপারে ছিলে ভাল
এপারে কে আনিল
লালন কয়, তারে ভোল
করে যে অবহেলা।।

Read in Banglish
Bhojo murshider kodom ei bela. Jar piyala hrid-komole Krome hobe ujala.. Nobijir khandanete Piyala char mote Chine lao din thakite Ore amar mon-bhola.. Kothay sei hayat-nodi Joar boy nirobodhi Se dhara dhorbi jodi Dekhbi otoler khela.. Opare chile bhalo Epare ke anilo Lalon koy, tare bholo Kore je obohela..

Related songs

More songs you may enjoy.

Devotional

Ruper Ghore Otol Rup Bihare

রূপের ঘরে অটল রূপ বিহারে

Lalon Fakir

"রূপের ঘরে অটল রূপ বিহারে চেয়ে দেখ না তোরা।"

Philosophical

Madhur Del Doriyay Dubiya Koro Phokiri

মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি

Lalon Shah

"মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি। কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী।। খোদার তত্ত্ব বান্দার দেল যথা বলেছে কোরানে খোদে খোদ কর্তা"

Philosophical

Mayere Bhojile Hoy Se Baper Thikana

মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা

Lalon Fakir

"মায়েরে ভজিলে হয় সে বাপের ঠিকানা। নিগূঢ় বিচারে সত্য গেল তাই জানা পুরুষ পরোয়ারদেগার অঙ্গে ছিল প্রকৃতি তার"

Philosophical

Rong Mohole Sid Kate Soday

রং মহলে সিঁদ কাটে সদায়

Lalon Shah

"রং মহলে সিঁদ কাটে সদায়। জানি কোথায় সে চোরের বাড়ি। পেলে তারে কয়েদ করে পায়ে দিতাম মনোবেড়ি।"

Devotional

Dekh Re Amar Rasul Jar Kandari Ei Bhobe

দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে

Lalon Shah

"দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে। ভব নদীর তুফানে তার কি নৌকা ডোবে। ভুল না মন কারো ধোকায় চড় সে তরিকার নৌকায়"

Devotional

Adame Ahmad Ese Nabi Nam Se Janale

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

Lalon Shah

"আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে।"

Discussion

Public comments for Bhojo Murshider Kodom Ei Bela are available on the discussion page.

View discussion