ভোর হল বিভাবরী, পথ হল অবসান।
শুন ওই লোকে লোকে উঠে আলোকেরি গান॥
ধন্য হলি ওরে পান্থ রজনী-জাগর-ক্লান্ত,
ধন্য হল মরি মরি ধুলায় ধূসর প্রাণ॥
বনের কোলের কাছে সমীরণ জাগিয়াছে;
মধুভিক্ষু সারে সারে আগত কুঞ্জের দ্বারে।
হল তব যাত্রা সারা, মোছো মোছো অশ্রুধারা,
লজ্জা ভয় গেল ঝরি, ঘুচিল রে অভিমান॥
Discussion
Public comments for Bhor Holo Bibhabari are available on the discussion page.
View discussion