আঁধার এল ব’লে
তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।।
ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-
জেনেছি কার লীলা আমার বক্ষদোলার দোলে ।।
ঘুমহারা মোর বনে
বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে ।
যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ
বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে ।।
Read Adhar Elo Bole Tai in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1928
আঁধার এল ব’লে
তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।।
ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-
জেনেছি কার লীলা আমার বক্ষদোলার দোলে ।।
ঘুমহারা মোর বনে
বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে ।
যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ
বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে ।।
More songs you may enjoy.
হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে
Rabindranath Tagore
"হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে। বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে ॥"
মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’
Rabindranath Tagore
"মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’, সাগর বলে ‘কূল মিলেছে–আমি তো আর নাই’॥"
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
Rabindranath Tagore
"আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥ যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে"
বাজে বাজে রম্যবীণা বাজে
Rabindranath Tagore
"বাজে বাজে রম্যবীণা বাজে-- অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী মাঝে, কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে, কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে--"
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে
Rabindranath Tagore
"বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে, হৃদয়মাঝে। নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে, প্রাণের কাছে ।"
যে দিন ফুটল কমল কিছুই জানি নাই
Rabindranath Tagore
"যে দিন ফুটল কমল কিছুই জানি নাই আমি ছিলেম অন্যমনে। আমার সাজিয়ে সাজি তারে আনি নাই সে যে রইল সংগোপনে।"
Discussion
Public comments for Adhar Elo Bole Tai are available on the discussion page.
View discussion