Back to Library
Melancholic

ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি Bhora Thak Smritisudhay Bidayero Patrokhani

Rabindranath Tagore

Bhora Thak Smritisudhay Bidayero Patrokhani lyrics by Rabindranath Tagore (1927). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥

বিষাদের অশ্রুজলে নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে হৃদয়ের নূতন বাণী॥

যে পথে যেতে হবে সে পথে তুমি একা—
নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা।
সারা দিন সঙ্গোপনে সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে বিরহের বীণাপাণি॥

Read in Banglish
Bhora thak smritisudhay bidayero patrokhani. Milonero utshobe tay fira-e diyo ani. Bishadero oshrujole nirobero mormotole Gopone uthuk fole hridoyero nuton bani. Je pothe jete hobe se pothe tumi eka-- Noyone adhar robe, dheyane alokrekha. Sara din songopone sudharos dhalbe mone Poranero podmobone birohero binapani.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Sedin Dujone Dulechinu Bone

সেদিন দুজনে দুলেছিনু বনে

Rabindranath Tagore

"সেদিন দুজনে দুলেছিনু বনে ফুলডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে, ভুলো না"

Melancholic

Jara Bihan Belay Gan Enechhilo Amar Mone

যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে

Rabindranath Tagore

"যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে। একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে, আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে।"

Festive

Madhu Mongol Godhuli Porinoy Utsob

মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব

Rabindranath Tagore

"মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব দরশনে আকুল প্রাণ, আইল ঋতুপতি কুসুম মাল্য লয়ে স্মিগ্ধ মলয়, পিকতান।"

Humorous

Abhoy Dao To Boli

অভয় দাও তো বলি

Rabindranath Tagore

"অভয় দাও তো বলি আমার wish কী- একটি ছটাক সোডার জলে পাকী তিন পোয়া হুইস্কি ।।"

Philosophical

Achhe Dukkho Achhe Mrityu

আছে দুঃখ, আছে মৃত্যু

Rabindranath Tagore

"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"

Devotional

Agnisikha Eso Eso

অগ্নিশিখা, এসো এসো

Rabindranath Tagore

"অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো। দুঃখে সুখে ঘরে ঘরে গৃহদীপ জ্বালো।। আনো শক্তি, আনো দীপ্তি, আনো শান্তি, আনো তৃপ্তি, আনো স্নিগ্ধ ভালোবাসা, আনো নিত্য ভালো।।"

Discussion

Public comments for Bhora Thak Smritisudhay Bidayero Patrokhani are available on the discussion page.

View discussion