Back to Library
Empowering

ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল Bhoy Koro Na Ek Hoye Jao Mojur Chashir Dol

Shah Abdul Karim

Bhoy Koro Na Ek Hoye Jao Mojur Chashir Dol lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
Lyrics

ভয় করো না এক হয়ে যাও
মজুর চাষির দল
জুলুম শোষণ দূর করিতে
প্রতিজ্ঞাতে হও অটল ॥

কৃষক মজুরের বলে
সোনার দেশে সোনা ফলে
চুষে নেয় শোষকের দলে
জানে কত কলকৌশল ॥

স্বার্থভোগী শোষক যারা
মানবরূপী রাক্ষস তারা
হইয়া সর্বস্বহারা
গরিব হইল রসাতল ॥

একতার বল বুকে নিয়া
করিম বলে চল আগাইয়া
আল্লা-ভগবান বলিয়া
ঢালিস না আর চোখের জল ॥

Read in Banglish
Bhoy koro na ek hoye jao mojur chashir dol julum shoshon dur korite protiggyate ho-o otol. Krishok mojurer bole sonar deshe sona phole chushe ney shoshoker dole jane koto kolkoushol. Sharthobhogi shoshok jara manobrupi rakkosh tara hoiya sorboswohara gorib hoilo rosatol. Ekotar bol buke niya karim bole cholo agaiya Allah-Bhagoban boliya dhalis na ar chokher jol.

Related songs

More songs you may enjoy.

Protesting

Shoshok Tumi Hou Hushiyar

শোষক তুমি হও হুঁশিয়ার

Shah Abdul Karim

"শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে ॥ প্রাণে আর ধৈর্য মানে না দেখে তোর নীতি বিধান মুসলিম লীগ নাম ধরিয়া গড়েছিলে পাকিস্তান"

Protest

O Noojowan Bhai Ami Sobare Janai

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই

Shah Abdul Karim

"ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে দেশের জন্য প্রাণ ভাই রে করে দাও কোরবান শান্তির বাতাস নি দেশে আসে রে"

Revolutionary

Matha Noto Kore Ar Boshbo Na Ghore

মাথা নত করে আর বসব না ঘরে

Shah Abdul Karim

"মাথা নত করে আর বসব না ঘরে বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই সহিব না আর কোনো অবিচার করিব এবার সত্যেরই লড়াই"

Rebellious

Jago Re Krishan Sramik

জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার

Shah Abdul Karim

"জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার ॥ স্বাধীন স্বাধীন, স্বাধীন কইয়া কত দুঃখ-ক্লেশ সহ্য করিয়া"

Inspirational

Joy Joy Bole Egiye Chol

জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান

Shah Abdul Karim

"জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান জাগ রে মজুর কৃষাণ। কত কষ্ট সাধনাতে বাঁচিলাম গোলামি হতে মিস্টার জিন্নার উসিলাতে পেয়েছি এই পাকিস্তান ॥"

Revolutionary

Krishok Mojur Bhai Sobare Janai

কৃষক মজুর ভাই সবারে জানাই

Shah Abdul Karim

"কৃষক মজুর ভাই সবারে জানাই কী পেয়েছ রয়েছ কার আশে শোষণের ফাঁদে পড়ে জনগণ কাঁদে স্বৈরাচার মনানন্দে হাসে রে ॥"

Discussion

Public comments for Bhoy Koro Na Ek Hoye Jao Mojur Chashir Dol are available on the discussion page.

View discussion