Back to Library
Revolutionary

মাথা নত করে আর বসব না ঘরে Matha Noto Kore Ar Boshbo Na Ghore

Shah Abdul Karim

Matha Noto Kore Ar Boshbo Na Ghore lyrics by Shah Abdul Karim. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
Lyrics

মাথা নত করে আর বসব না ঘরে
বলব উচ্চ স্বরে পূর্ণ স্বাধীন চাই
সহিব না আর কোনো অবিচার
করিব এবার সত্যেরই লড়াই
দেশপ্রেমিক যে জন তাকে করব সমর্থন
পুরবে আকিঞ্চন করিব বাদশাই।

আর থেকো না ঘুমে আর পড় না ভ্রমে
চল নিত্যধামে ওরে চাষী ভাই
স্বাধীন পাকিস্তান রাষ্ট্রেরই বিধান
সকলই সমান ছোট বড় নাই।

দেশের জন্য প্রাণ করে দাও কুরবান
উড়াও জয়নিশান কোনো ভয় নাই
আবদুল করিম কয় কারে করি ভয়
করিব বিলয় অন্যায়ের বাদশাই।

Read in Banglish
Matha noto kore ar boshbo na ghore Bolbo uccho shore purno swadhin chai Shohibo na ar kono obichar Koribo ebar shottyeri lorai Deshpremik je jon take korbo shomorthon Purbe akinchon koribo badshai. Ar theko na ghume ar poro na bhrome Cholo nityodhame ore chashi bhai Swadhin Pakistan rashtreri bidhan Shokoli shoman chhoto boro nai. Desher jonno pran kore dao kurban Urao joynishan kono bhoy nai Abdul Karim koy kare kori bhoy Koribo biloy onnyayer badshai.

Related songs

More songs you may enjoy.

Protest

O Noojowan Bhai Ami Sobare Janai

ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই

Shah Abdul Karim

"ও নওজোয়ান ভাই আমি সবারে জানাই তোমরা কী সুখে রইয়াছ ঘরে বসে রে দেশের জন্য প্রাণ ভাই রে করে দাও কোরবান শান্তির বাতাস নি দেশে আসে রে"

Protesting

Shoshok Tumi Hou Hushiyar

শোষক তুমি হও হুঁশিয়ার

Shah Abdul Karim

"শোষক তুমি হও হুঁশিয়ার চল এবার সাবধানে তুমি যে রক্তশোষক বিশ্বাসঘাতক তোমারে অনেকে চিনে ॥ প্রাণে আর ধৈর্য মানে না দেখে তোর নীতি বিধান মুসলিম লীগ নাম ধরিয়া গড়েছিলে পাকিস্তান"

Rebellious

Jago Re Krishan Sramik

জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার

Shah Abdul Karim

"জাগ রে কৃষাণ শ্রমিক মোদের এগিয়ে চল এই বার জ্বলুক আগুন আন্দোলনে সব এক হয়ে চলার দরকার ॥ স্বাধীন স্বাধীন, স্বাধীন কইয়া কত দুঃখ-ক্লেশ সহ্য করিয়া"

Inspirational

Joy Joy Bole Egiye Chol

জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান

Shah Abdul Karim

"জয় জয় বলে এগিয়ে চল হাতে লয়ে সবুজ নিশান জাগ রে মজুর কৃষাণ। কত কষ্ট সাধনাতে বাঁচিলাম গোলামি হতে মিস্টার জিন্নার উসিলাতে পেয়েছি এই পাকিস্তান ॥"

Patriotic

Are O Krishak Mojur Bhai

আরে ও কৃষক মজুর ভাই

Shah Abdul Karim

"আরে ও কৃষক মজুর ভাই একবাক্যে সকলে বল দেশের শান্তি চাই রে কৃষক মজুর ভাই ॥"

Melancholic

Koto Dukkhyo Soibo Porane Pakistane

কত দুঃখ সইব পরানে পাকিস্তানে

Shah Abdul Karim

"কত দুঃখ সইব পরানে পাকিস্তানে আর কত দুঃখ সইব পরানে ঘরে পুড়া বাইরে পুড়া পুড়িয়া হইলাম আঙ্গারা তবু আগুন বাড়ে দিনে দিনে ॥"

Discussion

Public comments for Matha Noto Kore Ar Boshbo Na Ghore are available on the discussion page.

View discussion