যাস নে যাস নে আমায় ফেলে
ভুল করেছি আমি তাও জেনে,
তোকে ছাড়া পুড়ে মরি
না তোকে ছাড়া বাঁচতে পারি।
আমি ভুল থেকে শিখেছি
আমি ভুল থেকে শিখেছি।
যদি তোকে আমি না পাই হেরে গিয়ে
হতে দেবো না কারো,
আমার স্পর্শ লেগে আছে তোর ঠোঁটে
কেউ ছোঁবে না কখনো।
যাস নে, যাস নে, যাস নে
তোকে ছাড়া পুড়ে মরি
না তোকে ছাড়া বাঁচতে পারি।
আমি ভুল থেকে শিখেছি
আমি ভুল থেকে শিখেছি।
আমার নিঃশ্বাস প্রতিক্ষনে তোরই নাম
কি করে যেতে দেবো,
আমার বিশ্বাস তোকে দেওয়া সবটুকু
কেউ পাবেনা কখনো।
যাস নে, যাস নে, যাস নে
তোকে ছাড়া পুড়ে মরি
না তোকে ছাড়া বাঁচতে পারি।
আমি ভুল থেকে শিখেছি
আমি ভুল থেকে শিখেছি।
Discussion
Public comments for Bhul Theke Shikhechi are available on the discussion page.
View discussion