এই আমার একটাই যে তুই
যে বোঝে শুধু এ আমায়,
এই আমার একটাই যে তুই
যার সঙ্গতে মন ভালো হয়।
ওরে পাগল মন কথা শোন এবার
দিশেহারা থাকবি যে আর কতকাল,
ওরে পাগল মন কথা শোন এবার
দিশেহারা থাকবি যে আর কতকাল।
বন্ধুয়ারে বন্ধুয়া কি মোহে জড়াইলা
চোখে আর ঘুম ধরে না,
বন্ধুয়ারে বন্ধুয়া কি দারুন যন্ত্রনা
এ নেশার ঘোর কাটে না,
বন্ধুয়ারে বন্ধুয়া।
তোর হাসির টোলে আঙ্গুল ছোঁয়াই
আহা কি অনুভূতি,
তোর মায়ার কোলে চুলের ছায়ায়
আমি হরণ হয়েছি।
এই অবুঝ মনের ভালোবাসায় ব্যথা দিবি না
তাই চোখটা বুজে হাতটা রেখে কথা দিয়ে যা।
বন্ধুয়ারে বন্ধুয়া কি মোহে জড়াইলা
চোখে আর ঘুম ধরেনা,
বন্ধুয়ারে বন্ধুয়া কি দারুন যন্ত্রনা
এ নেশার ঘোর কাটেনা।
তোর পায়ের চলা নরম ঘাসে
যেন নূরের শিশির,
আমি চেয়ে দেখি বিভোর হয়ে
যেন আঁকড়ে রেখেছিস।
এই অবুঝ মনের ভালোবাসায় ব্যথা দিবি না
তাই চোখটা বুজে হাতটা রেখে কথা দিয়ে যা।
বন্ধুয়ারে বন্ধুয়া কি মোহে জড়াইলা
চোখে আর ঘুম ধরে না,
বন্ধুয়ারে বন্ধুয়া কি দারুন যন্ত্রনা
এ নেশার ঘোর কাটেনা,
বন্ধুয়ারে বন্ধুয়া।
Discussion
Public comments for Bondhua Re are available on the discussion page.
View discussion