ভুলে গেছি সব গানের সুর গানের কথা
যত হাসি যত খুশি যত আকুলতা।
এই হৃদয়ে ভীষণ ব্যাথা।।
সীমাহীন আঁধারে হারিয়ে গিয়েছে
ভাল লাগা সেই ক্ষণ গুলো
শুকনো বালু চরে জীবনের ভরা নদী
থমকে গিয়ে চর হল।
আগুনে পুড়ে গেছে যত কবিতা।।
অজানার পথ ধরে ফেরারী হয়েছে সুখ
যন্ত্রণা জমেছে এই মনে
হৃদয়ে বিষের কাঁটা বিঁধে আছে সারাক্ষণ
এর শেষ জানি হবে মরণে।
চারদিকে নেমেছে শুধু নিরবতা।।
Discussion
Public comments for Bhule Gechi Sob Ganer Sur are available on the discussion page.
View discussion