সারা জীবন তোমায় খুঁজে
এখন আমি বড় ক্লান্ত বড় ক্লান্ত
পথে পথে ক্ষয়ে ক্ষয়ে
হয়ে গেছি আমি শ্রান্ত।।
না বলা কথাগুলো ঝরে যায়
প্রেমের নদী চলা থেমে যায় ।।
স্মৃতি আমায় শুধু কাঁদায়
থেকে থেকে জ্বালা বাড়ায়
পাইনি সুখের দিগন্ত।
জানিনা কিসের ভুলে আজো হায়
ফাগুন এসে ফিরে চলে যায়।।
কোন আড়ালে আছো পড়ে
আমি বেঁচে আছি মরে
এখনো জীবন অশান্ত।
Discussion
Public comments for Sara Jibon Tomay Khunje are available on the discussion page.
View discussion