বিজয় নিশান উড়ছে ঐ
খুশির হাওয়ায় ঐ উড়ছে
উড়ছে উড়ছে উড়ছে
বাংলার ঘরে ঘরে।
আজকে খুশির জোয়ার ঝরে
মুক্ত স্বাধীন এই মাটিতে
আজকে খুশির জোয়ার ঝরে।
নয় মাস কাল যমে মানুষে
রক্তে মাতম চলল শেষে
মুক্ত হলো দেশটা আমার
শত্রু সেনারা পালালো ডরে।
লাখো শহীদের প্রাণের দানে
আজকে মোদের আকাশ জুড়ে
লাল সবুজের কেতন ওড়ে
গর্বে সবার বুকটি ভরে।
Discussion
Public comments for Bijoy Nishan Urche Oi are available on the discussion page.
View discussion