Back to Library
Defiant

সোনায় মোড়ানো বাংলা মোদের Sonay Morano Bangla Moder

Maqsood Ali Khan Shai

Sonay Morano Bangla Moder lyrics by Maqsood Ali Khan Shai (1971). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সোনায় মোড়ানো বাংলা মোদের
শ্মশান করেছে কে,
এহিয়া তোমায় আসামীর মত
জবাব দিতেই হবে।।

শ্যামল বরণ সোনালী ফসলে
ছিল যে সেদিন ভরা
নদী নির্ঝরে সদা বয়ে যেত
পূত অমৃত ধারা
অগ্নিদহনে সে সুখ স্বপ্ন
দগ্ধ করেছে কে।।

আমরা চেয়েছি ক্ষুধার অন্ন
একটি স্নেহের নীড়
নগদ পাওনা হিসেব কষিয়া
ছিলনা লোভের ভিড়।
দেশের মাটিতে আমরা ফলাব
ফসলের কাঁচা সোনা
চিরদিন তুমি নিয়ে যাবে কেড়ে
হায় রে উন্মাদনা
এই বাঙালীর বুকের রক্তে
বন্যা বহালো কে।।

Read in Banglish
Sonay morano Bangla moder shmashan koreche ke, Ehiya tomay ashamir moto jobab ditei hobe. Shyamol boron sonali phoshule chhilo je shedin bhora nodi nirjhore shoda boye jeto puto omrito dhara ognidohone she shukh shopno dogdho koreche ke. Amra cheyechi khudhar onno ekti sneher nir nogod paona hisheb koshiya chhilona lobher bhir. Desher matite amra pholabo phoshuler kacha sona chirodin tumi niye jabe kere hay re unmadona ei Bangalir buker rokte bonna bohalo ke.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Banglar Hindu Banglar Buddha

বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ

Apel Mahmood

"বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রীষ্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালী ।।"

Patriotic

Sabash Bangladesh

সাবাশ বাংলাদেশ

Imtiaz Ahmed

"সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।।"

Patriotic

Sobkota Janala Khule Dao Na

সবকটা জানালা খুলে দাও না

Sabina Yasmin

"সবকটা জানালা খুলে দাওনা আমি গাইব গাইব বিজয়েরই গান ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ।।"

Patriotic

Amar Sonar Bangla

আমার সোনার বাংলা

James

"তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, আছো সারোয়ার্দী, শেরেবাংলা ভাসানীর শেষ ইচ্ছায়।"

Patriotic

Bangladesh

বাংলাদেশ

James

"তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন"

Patriotic

Dam Diye Kinechi Bangla

দাম দিয়ে কিনেছি বাংলা

Abdul Latif

"দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়, দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানা আছে জগৎময়"

Discussion

Public comments for Sonay Morano Bangla Moder are available on the discussion page.

View discussion