Back to Library
Romantic

বিমূর্ত এই রাত্রি আমার Bimurto Ei Ratri Amar

Bhupen Hazarika

Bimurto Ei Ratri Amar lyrics by Bhupen Hazarika (1977). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।

সেই চাদরের ভাজে ভাজে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

কামনার গোলাপ রাঙা
সুন্দর এই রাত্রিতে
নীরব মনের বর্ষা,
আনে শ্রাবণ, ভাদর।

সেই বরষায় ঝড়ো ঝরে
নি:শ্বাসেরই ছোঁয়া।
আছে ভালবাসা, আদর।

ঝরে পড়ে ফুলেরমত
মিষ্টি কথার প্রতিধ্বনি,
ছড়ায় আতর,
যেন ছড়ায় আতর।

পরিধিহীন শংকামুখি নির্মল অধর
কম্পন কাতর, কম্পন কাতর।

নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে,
নিয়ম ভাঙ্গার নিয়ম এ যে
থাক না বাধার পাথর।

কোমল আঘাত, প্রতি-আঘাত,
কোমল আঘাত, প্রতি-আঘাত,
রাত্রি নিথর কাতর।

দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
দূরের আর্তনাদের নদীর
ক্রন্দন কোন ঘাটের
ভ্রূক্ষেপ নেই, পেয়েছি আমি
আলিঙ্গনের সাগর।

সেই সাগরের স্রোতেই আছে
নি:শ্বাসেরই ছোঁয়া,
আছে ভালবাসা, আদর।

Read in Banglish
Bimurto ei ratri amar Mounotar sutoy bona Ekti rongin chador. Sei chadorer bhaje bhaje Nishwraseri chhowa. Achhe bhalobasha, ador. Kamonar golap ranga Sundor ei ratrite Nirob moner borsha, Ane srabon, bhador. Sei boroshay jhoro jhore Nishwraseri chhowa. Achhe bhalobasha, ador. Jhore pore fulermoto Mishti kothar protidhwoni, Chhoray ator, Jeno chhoray ator. Poridhihin shonkamukhi nirmol odhor Kompon kator, kompon kator. Niyom bhangar niyom e je, Niyom bhangar niyom e je Thak na badhar pathor. Komol aghat, proti-aghat, Komol aghat, proti-aghat, Ratri nithor kator. Durer artonader nodir Krondon kon ghater Durer artonader nodir Krondon kon ghater Bhrukkhep nei, peyechi ami Alingoner sagor. Sei sagorer srotei achhe Nishwraseri chhowa, Achhe bhalobasha, ador.

Related songs

More songs you may enjoy.

Appreciative

Hasi Gane Koto Na Jibonto

হাসি-গানে কত না জীবন্ত

Bhupen Hazarika

"হাসি-গানে কত না জীবন্ত এ-শহর প্রান্ত কলকাতা প্রান্ত তোলে প্রাণে ঝংকার॥"

Inspirational

Sagar Sangame Satar Ketechi Koto

সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত কখন তো হই নাই ক্লান্ত

Bhupen Hazarika

"সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত কখন তো হই নাই ক্লান্ত, তথাপি মনের মোর প্রশান্ত পসাগরে উর্মিমালা অশান্ত—–"

Inspiring

Mor Gayer Simanar

মোর গায়ের সীমানার

Bhupen Hazarika

"মোর গায়ের সীমানার পাহাড়ের ওপারে নিশিথ রাত্রির প্রতিধ্বনি শুনি কান পেতে শুনি আমি বুঝিতে না পারি চোখ মেলে দেখি আমি দেখিতে না পারি"

Grateful

Jibon Babu Nomoskar

জীবন বাবু নমস্কার

Bhupen Hazarika

"জীবন বাবু নমস্কার তোমার মত বন্ধু এমন কোথায় আমি পাব আর এই জীবনের কান্না-হাসির"

Melancholic

O Behula Bangla

ও বেহুলা বাংলা

Bhupen Hazarika

"ও বেহুলা বাংলা আমার দুখিনী বাংলা তোর কপালের সিঁদুরে টিপ মুছিয়ে দিল ঝড় বানভাসি তোর নদীর বুকে আমরা লখিন্দর"

Romantic

E Kemon Rongo Jadu

এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ

Bhupen Hazarika

"এ কেমন রঙ্গ যাদু এ কেমন রঙ্গ ভালবাসা পোড়ায় যে মন পোড়ে না তো অঙ্গ"

Discussion

Public comments for Bimurto Ei Ratri Amar are available on the discussion page.

View discussion