বিনা তারের টেলিফোনে খবর কইলো সে
আসবে আমারই ঘরে চৈত্র মাসে
ও সে দোলনাতে দুলবে, উঠানে খেলবে
রইবে সারাক্ষণ মোদের পাশে ।।
দৌড়ঝাঁপ করবে না, ভারী জিনিস তুলবে না
সন্ধ্যা বেলায় ঘরের বাইরে যেতে পারবে না
আলাই বালাই দূরে থাক
এই কটা মাস কেটে যাক
হেসে, হেসে, হেসে, হেসে ।।
গলায় তাবিজ পড়াবো, বৈদ্য ডেকে আনবো
নকশী কাঁথা ঘরে সেলাই করে রাখবো
বুকের মাঝে রাজার ধন
জড়িয়ে রাখবো সারাক্ষণ
ভালোবেসে, ভালোবেসে ।।
Discussion
Public comments for Bina Tarer Telefone Khobor Koilo Se are available on the discussion page.
View discussion