আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার,
আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার,
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পার,
আমি পাপী তিনি জামিনদার
আমি পাপী তিনি জামিনদার।
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাঁই,
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই
হুকুম ছাড়া বাইরে যাই।
মন রে .. ও মনরে ..
দুই কাঁধে দুই মুহুরী
লিখতে আছেন ডাইরী,
দুই কাঁধে দুই মুহুরী
লিখতে আছেন ডাইরী,
দলিল দেইখা রায় দিবেন
টাকা পয়সার নাই কারবার
সময় থাকতে মন হুঁশিয়ার
আমি পাপী তিনি জামিনদার।
আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার,
আছেন-আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার,
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার,
আমি পাপী তিনি জামিনদার
আমি পাপী তিনি জামিনদার।
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেঞ্জার,
দ্রুতযানে পার হবে সে
টিকিট কাটা আছে যার,
টিকিট কাটা আছে যার।
মন রে .. ও মনরে ..
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া,
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া,
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টর,
সময় থাকতে মন হুঁশিয়ার
আমি পাপী তিনি জামিনদার।
আছেন আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার,
আছেন-আমার মুক্তার
আছেন আমার ব্যারিস্টার,
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার,
আমি পাপী তিনি জামিনদার
আমি পাপী তিনি জামিনদার ..
Discussion
Public comments for Achen Amar Muktar are available on the discussion page.
View discussion