বিশাখে শ্যামসুখেতে আমার মরণ
আমার মরণ জ্বালা হয়না নিবারণ।
আমার মরণকালে থাইকো আমার কাছে গো
আমার কৰ্ণমূলে শুনাও কৃষ্ণনাম।
আমি মইলে ঐ করিও না পুড়াইও না ভাসাইও
আমারে বাইন্দা রাইখ ঐ তামালের ডালে
তমাল ডালে বান্দিয়া রাইখ কৰ্ণে শ্রীকৃষ্ণনাম শুনাইও
আমার বক্ষস্থলে লেখিও কৃষ্ণনাম
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গা জ্বলে
আমার প্রাণ যায় কৃষ্ণ কৃষ্ণ বলে।
Discussion
Public comments for Bishakhe Shyam Sukhete Amar Moron are available on the discussion page.
View discussion