গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে।
একে জীৰ্ণ তরী, তাহে তুফান ভারি, ঢেউ দেইখে প্ৰাণ কাঁপে ডরে।
আমার মন মাঝি হইয়াছে বেরাজী ডুবাইতে চায় অকুল সাগরে রে।
মায়া মোহ রসে বদ্ধ অষ্ট পাশে শক্তি নাই যাই সাঁতারে।
হইয়াছি নিরুপায়, ডাকি গৌর তুমায়, গ্ৰাসিল কামাদি কুম্ভীরে রে।
কহে নরোত্তমে, পইড়ে মায়ার ভ্ৰমে, ডাকতেছি গৌর তুমারে।
শ্ৰী রাধারমণ করহে তারণ শ্ৰীচরণ তরী দেও আমারে।
Discussion
Public comments for Gourchan E Bhobo Sagore Re Par Kora Amare are available on the discussion page.
View discussion