আমি বাতাস
তুমি আমার উস্কে দেয়া আগুন,
তুমি ছিলে
একটু বিলাশ বারোমাসি ফাগুন।
বন্ধ চোখে হাতড়ে বেড়াই
যখন সুযোগ পাই,
হাতড়ে কিছু পাই বা না পাই
দেখি তুমি নাই।
তোমার সাথে আর হলো না দেখা, দেখা রে
বুকে আমার বিসর্জনের ব্যথা,
তোমার সাথে আর হলো না দেখা, দেখা রে
বুকে আমার বিসর্জনের ব্যথা।
জলের উপর মেঘের ছায়া
ছাড়লে তুমি আমার মায়া,
বলতে গিয়ে আটকে যাওয়া
বলতে পারি না।
তোমার মন পাড়ায়, সামান্য ঠাঁই
না পেলে লাগে খুব অসহায়।
বন্ধ চোখে হাতড়ে বেড়াই
যখন সুযোগ পাই,
হাতড়ে কিছু পাই বা না পাই
দেখি তুমি নাই।
তোমার সাথে আর হলো না দেখা, দেখা রে
বুকে আমার বিসর্জনের ব্যথা,
তোমার সাথে আর হলো না দেখা, দেখা রে
বুকে আমার বিসর্জনের ব্যথা,
তোমার সাথে আর হলো না দেখা
বুকে আমার বিসর্জনের ব্যথা।
Discussion
Public comments for Bisorjoner Betha are available on the discussion page.
View discussion