ফুরিয়ে যাওয়ার আগে
আমায় কুড়িয়ে নিও,
বেঁচে যাওয়া ভালোবাসা
আমার জন্যে রেখে দিও,
দিও বেচে যাওয়া ভালোবাসা
আমার জন্যে রেখে দিও।
কখনো সুযোগ পেলে
আসো যদি ডানা মেলে,
কখনো সুযোগ পেলে
আসো যদি ডানা মেলে,
তোমার গায়ের সুবাস
আমায় প্রিয় মাখিয়ে দিও,
হো, বেঁচে যাওয়া ভালোবাসা
আমার জন্যে রেখে দিও।
সকাল সাঁঝে, কাজের ফাঁকে
এ নাম যদি মনে বাজে,
অবহেলায় তার ধুনে
গুনগুনিয়ে গেয়ো,
বেঁচে যাওয়া ভালোবাসা
আমার জন্যে রেখে দিয়ো।
ফুরিয়ে যাওয়ার আগে
আমায় কুড়িয়ে নিয়ো,
বেচে যাওয়া ভালোবাসা
আমার জন্যে রেখে দিয়ো,
প্রিয় বেঁচে যাওয়া ভালোবাসা
আমার জন্যে রেখে দিয়ো।
Discussion
Public comments for Beche Jaoa Valobasa are available on the discussion page.
View discussion