আজ এই ভোরে
স্মৃতিগুলো জেগে উঠে
তারা চায় তোকে পেতে
কোন এক জোছনা রাতে
শত ব্যথা বুকে জমাট
এই মন চেপে ধরে
কেঁদেছি মাঝরাতে
আমার স্তব্ধ ঘরে
নালিশ নেই তোর কাছে
নেই অভিযোগ তারার কাছে
প্রতি ব্যথা বুকে বাজে
কুয়াশা ভেজা এই শীতে
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রূপেতে মগ্ন আমি
হয়েছি আত্মঘাতী
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রূপেতে মগ্ন আমি
হয়েছি আত্মঘাতী
শূন্য রাত আধারের রাত
যদি পারো ছুঁয়ে দেখো এই প্রভাত
তোমার মাঝে খুঁজি তুমি
আমার এই জগত
প্রতি ইট প্রস্তরে পাবে তুমি
আমার দীর্ঘশ্বাস
প্রতি ইট প্রস্তরে পাবে তুমি
আমার দীর্ঘশ্বাস
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রূপেতে মগ্ন আমি
হয়েছি আত্মঘাতী
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রূপেতে মগ্ন আমি
হয়েছি আত্মঘাতী
রংধনুর ওই রং ছুঁয়ে দেখ
আকাশের ওই মেঘে নিলে মেঘ
দূর বহুদূর শান্ত আলো
বর্ণিল যত দুঃখ কালো
প্রতিশ্রোতের মোহনায় খুঁজে দেখো
পাবে তুমি আমার প্রেমের আরাধনায়
বহুরূপী তুই নাকি সেই তুমি
তোর রুপে মগ্ন আমি হয়েছি আত্মঘাতী
Discussion
Public comments for Bohurupi are available on the discussion page.
View discussion