সাতনরি হার তোমায় দেবার সাধ্য আমার
নেইকো মনো বালা,
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা।
শিউলি নোলক খোঁপায় বেলি,
জোছনা রাতে যাত্রা গানের পালা,
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা।
নকশি কাঁথার মাঠের পরে
ওই যে আমার গাঁও,
পলাশ কুঁড়ির উঠোন দেবো
পারুল বনের ছাও।
সন্ধ্যাতারায় চাঁদের গায়ে
ধানের ক্ষেতে মিষ্টি আতর ঢালা,
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা।
বলো সঙ্গে যাবে নাকি?
বলো ওরে ও মন পাখি,
সহজ সরল সোহাগ মাখা
শালপিয়ালের দেশ।
মাটির কোলে চলার শুরু
মাটির কোলেই শেষ,
তোমার ছোঁয়ায় হবেই দেখো
রাজার প্রাসাদ ছোট্ট সে দু’চালা
ওগো তোমায় দেবো বকুল ফুলের মালা।
সাতনরি হার তোমায় দেবার সাধ্য আমার
নেইকো মনো বালা,
ওগো tulaj দেবো বকুল ফুলের মালা
ওগো তোমায় দেব বকুল ফুলের মালা।
Discussion
Public comments for Bokul Phooler Mala are available on the discussion page.
View discussion