বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন।।
শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
অন্তিমকালে মম বাঞ্ছা করিও পূরণ।।
মনের মানুষ পাইবার আশে ডুব দিয়াছি প্রেম সায়রে।
সুধা ভাবি গরল খাইয়াছি আমার মনের আশা পুরল না রে।
ওহে রে হৃদয় রতন
কেবল কানু কলঙ্কিনী নাম জগতে হইল প্রচারণ।।
ঘরে বাদী কাল ননদী গঞ্জনা দেয় নিরবধি
মনের মানুষ কেমনে পাশরি।
ও তার গঞ্জনাতে ভয় রাখি না ওহে রে হৃদয় রতন
তোর নামটি লাইলে হয় ভয় নিবারণ।।
যোগী-ঋষি না পায় ধ্যানে সে পদ আমি পাব কোন সন্ধানে
কেবলমাত্র ভরসা মনে।
পতিতপাবন নাম শুনিয়াছি রে ওহে রে হৃদয় রতন
কহে ভক্তিশূন্য রাধারমণ।
Discussion
Public comments for Bolo Bondhu Tumi Ni Amar Re are available on the discussion page.
View discussion