বন্ধু আমার হৃদয় রতন
করছি আশা অন্তিম কালে করিও পূরণ।
সুধা ভাবি গরল আমি
করিছি ভক্ষণ
সে জালায় অন্তর আমার
জ্বলিয়া ছাই সৰ্ব্বক্ষণ।
কানু কলঙ্কিনী নাম
দয়াল জুড়ি প্রচারণ
শ্বশুড়ী ননদী গঞ্জে
মুই কি করি এখন।
গঞ্জনার ভয় রাখি না
নাম লইলে ভয় নিবারণ
যোগীঋষি পায়না যারে
কেমনে পাই সে মহাজন?
গুরু মুখে শুনিয়াছি নাম
পতিত পাবেন
পদাশ্রয়ের আশ রাখে
বাউল রাধারমণ।
Discussion
Public comments for Bondhu Amar Hridoy Roton are available on the discussion page.
View discussion