বন্ধু আমার জীবনের জীবন না দেখিলে প্ৰাণ বন্ধুরে
সদায় উচাট করে মন।।
বন্ধু আমার নয়নমণি মনেপ্ৰাণে সদায় জানি
বন্ধুর মুখের মধুর বাণী পরকে করে আপন।
বন্ধু আমার হইলে সাথী মালা দিতাম গলে গাথি
জ্বালায় হৃদে প্রেমের বাতি একসাথে করিতাম শয়ন।
ফুলের মালা পরাইয়া রাখতাম তারে সাজাইয়া–
বন্ধুর লাগি ফাটে হিয়া পাইলাম না বন্ধুর চরণ।
বাউল রাধারমণ বলে আমার মরণের কালে
তোমার যেন দেখা মিলে এই আমার আকিঞ্চন।
Discussion
Public comments for Bondhu Amar Jiboner Jibon are available on the discussion page.
View discussion