বন্ধু গোলায় মোরে ছাড়িয়া রে নিষ্ঠুর কালিয়া
এ জগতে কলঙ্কী আমি তোমারই লাগিয়া।।
আদরে আদরে প্রেম আগে বাড়াইয়া
এখন আমার ভরা যৌবন গোলায় রে ছাড়িয়া।
কঠিন তোর মাই বাপ কঠিন তোর হিয়া
কেমনে রৈছো রে বন্ধু পাষাণে বুক বান্ধিয়া।
ভাইবে রাধারমণ বলে শুন রে মন কালিয়া
শান্ত কর অভাগীর মন দরশন দিয়া রে।।
Discussion
Public comments for Bondhu Golay More Chhariya Re Nishthur Kaliya are available on the discussion page.
View discussion