প্রাণবন্ধু নাই দেশে, রইলো কোন বিদেশে
কেউ জানলে খবর কও আমারে।।
গাঙপাড়ের গাঙচিলারে তোর উড়াউড়ি করে
সেই মতন অভাগির পরান ঘরে-বাইরে দৌড়ে।।
আকাশ ভাঙিয়া বাতাস আনে, কণা বৃষ্টি পড়ে
মেঘের আকাশ ভেঙে গেল যৌবনের জোয়ারে।।
কোন বা দেশে গেল বন্ধু, না জানি কার ঘরে
দুর্বিন শাহ কয় কেউ আনিয়া দিল না বন্ধুরে।।
Discussion
Public comments for Pranbondhu Nai Deshe are available on the discussion page.
View discussion