বোতাম ভাঙা মনের ভিতর আঁকড়ে রাখি
নিয়ম মানার খেলার ছলে স্বপ্ন আঁকি,
এই মাথার ভিতর পাতাবাহার
বয়ে চলা জংলা হাওয়া,
এই বুকের উপর কথার পাহাড়
সাজিয়ে করছিটা কী?
কত কথা বলা বাকি, পরিচিত ডাকে
স্নান শেষে ঘুম পাড়াতে
পারিনি তোমাকে,
আলো ছুঁয়ে চোখ নামানো
চুপকথা বলে,
আলগোছে সন্ধ্যে নামুক তোমার আঁচলে,
শুধু শূন্যে শূন্যে জনঅরণ্যে হন্যে হয়ে
খুঁজে বেড়াই।
এ শহুরে ভবঘুরের অধ্যায়
সুতোকাটা ঠিকানাটা হাতড়ায়,
চেনা শহরের অলিতে গলিতে আজ
খোঁজেনি তো পরিচিত বন্দর,
শেখেনি সে বিদায়েরই অক্ষর
হাত ছেড়ে দূরে সরে গেছে জাহাজ।
আতশ কাঁচের তলায় রেখে বসতবাড়ি
জানলা খোলা ভেলায় ভেসে সুদূর পাড়ি,
এই ঘুমের স্টেশন নিঝুম ভীষণ
রাত জুড়ে একলা থাকে,
আর বিষন্নতার পথেই আবার
দেখা হবে সঙ্গে তারই।
কত ছবি আঁকা হল
ঘষে যাওয়া কাঁচে,
মন কেমনের কথা
ভীষণ ছোঁয়াচে,
আলো ছুঁয়ে চোখ নামানো
চুপকথা বলে,
আলগোছে সন্ধ্যে নামুক তোমার আঁচলে,
শুধু শূন্যে শূন্যে জনঅরণ্যে হন্যে হয়ে
খুঁজে বেড়াই।
Discussion
Public comments for Botam Bhanga are available on the discussion page.
View discussion