একটা দীর্ঘশ্বাস
ভীষণ আক্ষেপ!
ভুলগুলো আর শুধরানো হয়না!
শেষ বিকেল এবং সন্ধ্যার ধোঁয়াশায়
ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়,
ব্যর্থতা এবং অপ্রাপ্তির মাঝেই আমার বোধদয়
এভাবেই কি বেড়ে যায়?
আমার বয়স?
তুমি কান্নায় আছ
আমার আটকে থাকা আবেগ,
আমি তোমায় ভেবে, পথ হারিয়ে
হারাই গভীর ক্ষতে।
তুমি বুকের মধ্যখানে
আমার থমকে থাকা শ্বাসে,
আমি তোমায় ভেবে, কূল না পেয়ে
দাঁড়াই পথের মাঝে।
হয়তো কোনো এক সকালে
হয়ত তোমার ঘুম ভেঙ্গে গেলে,
নেই যে আমি, নেই আমি
পুরনো পথের ধারে ..
হয়তো কোনো মাঝরাতে
হয়ত তোমার ঘুম না এলে,
জানলা খুলে খুঁজোনা
আর আমায় ..
আমার বয়স বাড়তে থাকে
শেষ বিকেলের কুয়াশাতে,
আমার শোকে! আমার মোহে!
রোজ বিকেলের অবহেলায়..
হয়ত আমি দিনের শেষে
ছুঁড়ে ফেলা শেষ সিগারেটের,
উড়ে যাওয়া ছাইয়ের মত
আমার হৃদয় পুড়তে থাকে..
আমার সময় ফুরিয়ে যায়
সন্ধ্যে নামার ধোঁয়াশায়,
নিভু আলোর সান্তনাতে
ভীষণ ভয়ে বেঁচে থাকা।
মন খারাপের মেঘলা দিনে
হাজার ভুলের স্মৃতির ঘোরে,
ভুলে গড়া আমার সময়
তবুও ভুল করতে থাকি।
হয়ত আবার এক সকালে
হয়ত সব ভুলে গিয়ে,
ফিরবো আমি আমার হয়ে
আবার এই শুন্য হাতে।
হয়তো আবার এক বিকেলে
হয়ত রোদের বিদায় শেষে,
আমার চোখে
খুঁজোনা আর তোমায় ..
আমার বয়স বাড়তে থাকে
শেষ বিকেলের কুয়াশাতে,
আমার শোকে! আমার মোহে!
রোজ বিকেলর অবহেলায়..
হয়ত আমি দিনের শেষে
ছুঁড়ে ফেলা শেষ সিগারেটের,
উড়ে যাওয়া ছাইয়ের মত
আমার হৃদয় পুড়তে থাকে..
Discussion
Public comments for Boyosh are available on the discussion page.
View discussion